আশুলিয়ায় আন্তঃজেলার ৬ ডাকাত আটক

৩ ০৩, ২০২৬ ০৪:৪৪:০৪

জাহিদ হাসান
সাভার প্রতিনিধি

আশুলিয়ার মরাগাং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় দুটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। রোববার ভোর রাতে আশুলিয়ার মরাগাড়ং ব্রিজের উপর থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের ঢাকা আদালতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলোঃ ১.লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গড্ডীমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলামীন(৩০), বর্তমানে সে আশুলিয়ার শিমুলিয়ার আমনের বাসার ভাড়াটিয়া। ২. গাইবান্ধা সদরের পিয়ারাপুর গ্রামের সামছুল আলমের ছেলে পারভেজ হোসেন (২৫), সে পলাশবাড়ি এলাকার টিপুর বাসায় ভাড়া থাকতো। ৩. বগুড়া জেলার ধুপচাচিয়া থানার চামরুল গ্রামের মহসিন তালুকাদের ছেলে নুর মোহাম্মদ ছোটন(২৮) , সে আখরাইন বৌবাজার এলাকায় রমজানের বাসায় থাকতো। ৪. মানিকগঞ্জ সদরের রাল্লে গ্রামের ইশার আলীর ছেলে সজীব(২৪)। ৫. গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর গ্রামের হেলালের ছেলে রাকিব(২৮)। ৬. গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোঃ হৃদয়(২৩)। 

আশুলিয়া থানার উপ পরিদর্শক(এসআই) অহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে আব্দুল্লাহপুর বাইপাইল সড়কে ডাকাতি হওয়ার প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানো চেষ্টা করে। পরে পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় আর ৪ থেকে ৫ জন পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে দুইটি চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 


তিনি আরও জানান, আটককৃতরা ডাকাত করার প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে। এছাড়া এই দলের বাকী সদস্যদের আটকের চেষ্টা চালানো হচ্ছে। এই দলটি ঢাকাসহ আশাপাশের বিভিন্ন মহাসড়ক ও সড়কে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে।
 

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: