প্রধানমন্ত্রীর নির্দেশে গণসংবর্ধনা বাতিল
ঢাকা: ৪ দিনের ভারত সফর শেষে আগামীকাল ১০ এপ্রিল (সোমবার) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে তাকে যে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত ছিল তা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।
৯ এপ্রিল রোববার রাতে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ কর্মসূচি বাতিল করা হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর দফতরের দেয়া শিডিউল অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। আর নামার পর বিমানবন্দরের প্রক্রিয়া শেষ হতে হতে আরও কিছু সময় লাগতে পারে।
এতে করে রাতে নেতাকর্মীদের বাসায় ফিরতে ভোগান্তি হবে। এছাড়াও নেতাকর্মীদের সমাগমের কারণে রাস্তায় যানজট বৃদ্ধি পাবে এতে অফিস ফেরত যাত্রীদের ভোগান্তি পড়তে পারেন এসকল কথা বিবেচনা করে গণসংবর্ধনা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, রোববার সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালে সভা করে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার জন্য কর্মসূচি গ্রহণ করেছিল।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: