সারিকাকে আপত্তিকর প্রস্তাবের প্রতিবাদে সরব মিম
বিনোদন ডেস্ক: কাজ করতে গিয়ে ‘আপত্তিকর’ প্রস্তাবের মুখোমুখি হওয়ার বিষয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ বিষয়ে তিনি বলেন, মিডিয়ায় কাজ করতে গিয়ে অনেক মেয়ে আপত্তিকর প্রস্তাব পাচ্ছেন। সম্মান আর মর্যাদা নিয়ে মিডিয়ায় কাজ করা মেয়েদের জন্য কঠিন হয়ে পড়ছে।
সম্প্রতি ‘আপত্তিকর’ প্রস্তাবের কারণে মডেল-অভিনেত্রী সারিকা একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করা থেকে বিরত থাকেন। এ বিষয়ে ফেসবুকে একটা স্ট্যাটাসও দেন তিনি। এরপরই বিষয়টি গণমাধ্যমে আসে।
এই সাহসী ভূমিকার জন্য সারিকাকে ধন্যবাদ জানিয়ে মিম বলেন, ‘এখনই সময় এ বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করার। অনেকে ক্যারিয়ারের কথা ভেবে বিষয়গুলো নিয়ে চুপ থাকছেন।’
তিনি বলেন, ‘মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে সুস্থ পরিবেশ তৈরির জন্য অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ডকে এগিয়ে আসা উচিত। এরকম চলতে থাকলে যারা মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখছে তারা কেউ কাজ করতে আসবে না। গুটি কয়েক লোকের জন্য আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে।’
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: