বাতাসে ভাসছে পরিণীতি চোপড়ার প্রেমের খবর
বিনোদন ডেস্ক: বলিউড পাড়ায় পরিণীতি চোপড়ার প্রেমের খবর বেশ আলোচিত একটি বিষয়। তিনি নাকি বার বার পরিচালকদের প্রেমে পড়েন। আর সেই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও বাতাসে ভাসছে এই তারকা অভিনেত্রীর নতুন প্রেমের গল্প।
বলি সূত্রের খবর, এবার তার প্রেমিক এক সহকারী পরিচালক! পরিণীতি ও তার নতুন বয়ফ্রেন্ডকে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় এক সাথে দেখা গেছে বলেও শোনা যাচ্ছে। এর আগে নাকি ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ এবং ‘শুদ্ধ দেশি রোমান্স’- ছবির পরিচালক মনীশ শর্মার প্রেমে পড়েছিলেন এই নায়িকা।
মনীশের সাথে তার সম্পর্ক নিয়ে ‘কফি উইথ করণ’এ প্রশ্ন করা হলে নায়িকা বলেছিলেন, “আমাদের ডেটিং নিয়ে প্রচুর গুজব ছিল। আমার মনে হয়, এখন আর সে সব গুজব নেই। নতুন গুজব হলো, আমি নাকি সম্পর্ক ভাঙার পর খুব ভেঙে পড়েছি। ”
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: