‘সত্তা’ সিনেমা দেখে যা বললেন পলক
বিনোদন ডেস্ক: গত ৭ এপ্রিল সারাদেশে মুক্তি পেয়েছে হাসিবুর রেজা কল্লোল এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সত্তা’। সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গত শুক্রবার বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সত্তা সিনেমাটি দেখে তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রশংসাসূচক স্ট্যাটাস দেন।
তিনি তার স্ট্যাটাসে লেখেন, “‘সত্তা’ হাসিবুর রেজা কল্লোল এর একটি অসাধারন চলচ্চিত্রের নাম। আজ সত্তা সিনেমা দেখলাম। অনেক দিন পর একটি ভাল সিনেমা উপভোগ করলাম, অনুভব করলাম। অনেক ধন্যবাদ হাসিবুর রেজা কল্লোল ভাই কে, অসাধারণ একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য।”
সত্তা সিনেমাটিতে অভিনয় করেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান এবং ভারতের আবেদনময়ী নায়িকা পাওলি দাম।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: