হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩

১৩ ১৩, ২০২৬ ১৬:১৭:২৯

মো: আলাউদ্দীন, হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছে। ৮ এপ্রিল শনিবার বেলা ৩টার দিকে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের নন্দীরহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আনুমানিক ৩টার দিকে উল্লেখিত স্থানে শহরমুখী বালি বোজাইকৃত ট্রাক (চট্টগ্রাম-ট-৮৭৮৮) নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি চালিত অটোরিকসা(চট্টগ্রাম থ-১২-২৮৩৪) কে চাপা দিলে তা দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকসা যাত্রী হাটহাজারীর ফতেপুর গ্রামের মোজাম্মেল হক(২৩) এবং অজ্ঞাতনামা মহিলা (৪৮) সহ ঘটনাস্থলে ২ জন নিহত হন। গুরুতর আহত হয় অটোরিকসার ৩ যাত্রী।

সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: